প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ০৪:২২ পিএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন:

অ- অ+
বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন:
বরিশাল জেলার আটটি উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস থেকে চার বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১ লক্ষ ৬৯ হাজার ৪০৮ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Ad

কথা২৪ । বরিশাল প্রতিনিধি 

বরিশাল জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: এস এম মনজুর-এ-এলাহী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিভিল সার্জন উল্লেখ করেন, ‘ইতোমধ্যে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং বাকেরগঞ্জ পৌরসভায় গত ৫ মে থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভায় লক্ষ্যমাত্রার প্রায় ৭৬ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান, ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় বরিশাল জেলার আটটি উপজেলায় ছয় মাস থেকে চার বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট এক লাখ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে এনে টিকা দেয়ার আহ্বান জানানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এবং হাম-রুবেলা প্রতিরোধে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন:

সাবেক ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ:

বরিশালে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে প্রেমিককে মারধর, ধর্ষণের চেষ্টা

বাউফলে নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার: তদন্ত শুরু

বরিশালে প্রেমিকের বাসায় তরুণীর হত্যাকাণ্ড:

বনানীতে বাসের বেপরোয়া গতির কারণে প্রাণহানির ঘটনা: নিহত ২ জন

স্বস্তির লক্ষণ: রাজধানীর পাম্পগুলোতে তেলের দীর্ঘ লাইন কমছে

কাঁধ ও হাঁটুর ব্যথা: অবহেলার কারণে বড় বিপদের আশঙ্কা কেন

শরিফুলের আঘাতে ব্যাকফুটে নিউজিল্যান্ড: জয়ের পথে টাইগাররা

জ্বালানি সংকট: সরকারের তথ্যের সঙ্গে বাস্তবের ফারাক

১০

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ: ব্যাপক উত্তেজনা সৃষ্টি

১১

চাঁদা না পেয়ে পাহারাদারকে বেঁধে ট্রান্সফরমার চুরির অভিযোগ

১২

চবিতে শাটল ট্রেন সংস্কারের দাবিতে চাকসুর অবস্থান : ১১দফা দাবি

১৩

নড়াইলে মাদ্রাসার ছাত্র নিখোঁজ: অপহরণকারীদের মুক্তিপণের দাবিতে হুমকি!

১৪

ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১৫

“ঢাবি ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, সাংবাদিকদের ওপর হামলা”

১৬

কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাস ভাড়া, কার্যকর আজ থেকেই

১৭

নাজমুলের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাদেশ পৌঁছেছে বড় সংগ্রহের পথে

১৮

দেশের বাজারে সোনার দাম পতন: ভরিতে ৩,২৬৬ টাকা কমলো

১৯

দেওয়ানগঞ্জে বিরূপ আবহাওয়ায় মরিচের ব্যাপক ক্ষতি, লোকসানে চাষিরা

২০
Ad
Ad
Katha Expert